২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রথম নিরপেক্ষ আম্পায়ার নাদির শাহ

অনন্য এক গৌরবের অধিকারী হতে চলেছেন নাদির শাহ। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার হতে চলেছেন দেশের ইতিহাসের প্রথম নিরপেক্ষ আম্পায়ার। কেনিয়ায় অনুষ্ঠেয় ছয় জাতি টুর্নামেন্টে তাকে এ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে আইসিসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 10:18 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

কেনিয়া, বার্মুডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড আর কানাডাকে নিয়ে টুর্নামেন্টটি শুরু হবে ৩০ জানুয়ারি। এখান থেকে সেরা দুটো দলকে দেওয়া হবে এ বছর অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ। টুর্নামেন্টের সব ম্যাচকে একদিনের আন্তর্জাতিকের স্বীকৃতি দেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

সাত জাতির এ টুর্নামেন্টে কম পক্ষে ৫ টি ম্যাচে মাঠে থাকবেন নাদির শাহ। ৪৩ বছর বয়সী এই আম্পায়ার এ পর্যন্ত সাতটি ওয়ানডে পরিচালনা করেছেন। সব ম্যাচই বাংলাদেশের, হয়েছেও বাংলাদেশেই।