শুরু হচেছ বি.লিগের ভেন্যু পর্যবেক্ষনপর্ব
প্রথম পেশাদার ফুটবল লিগের খেলা হবে ৫ টি ভেন্যুতে। সব ভেন্যু সব দিক থেকে প্রস্তুত কিনা তা দেখার জন্য সোমবার তিন সদস্যের এক কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ রেফারি কমিটির সদস্য --- সচীব মনিরুল ইসলামের নেতৃত্বে এ কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আগামী ১৯ জানুয়ারির মধ্যে।
মনিরুল ইসলাম, এস কে বদরুদ্দীন ও রফিকুল ইসলাম -- এই তিন পর্যবেক্ষক কোনদিন কোন ভেন্যু দেখবেন তা -- ও ঠিক করে দিয়েছে বাফুফে। মনিরুল ইসলাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সুযোগ -- সুবিধা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখবেন ১৬ জানুয়ারি। একই দিনে রফিকুল ইসলাম দেখবেন খুলনা স্টেডিয়াম। এস কে বদরুদ্দিন চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে যাচ্ছেন ১৭ জানুয়ারি। পরেরদিন রাঙ্গামাটি স্টেডিয়ামও দেখতে যাবেন বদরুদ্দিন। সিলেট জেলা স্টেডিয়াম দেখবেন মনিরুল ইসলাম। তিনি সেখানে যাবেন ১৮ জানুয়ারি। সুতরাং রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখের আগের দিন পর্যন্তই ভেন্যু পর্যবেক্ষনে ব্যস্ত থাকতে হচ্ছে কমিটির সদস্যদের।
