এএফসি ফুটবল উৎসবের খেলোয়াড় বাছাই
এএফসি অনুর্ধ্ব -- ১৩ ফুটবল উৎসবের জন্য ঢাকা ভেন্যু থেকে ৩৮ জন খেলোয়াড় বেছে নিয়েছেন কোচরা। ঢাকা, নরসিংদি, নারায়নগঞ্জ ও মুনশিগঞ্জের প্রায় ৪০০ জন খেলোয়াড় অংশ নিয়েছিল বীর শ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ট্রায়ালে। সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে এই ৩৮ জনকে।
এই নিয়ে বাছাই করা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ালো ১৩২। এর আগে চট্টগ্রাম থেকে ৭জন, ফেনী থেকে ১৫ জন, ময়মনসিংহ থেকে ২৪ জন, বরিশাল থেকে ৮ জন, নওগাঁ থেকে ১৮ জন আর যশোর থেকে ২২ জন --- অর্থাৎ মোট ৯৪ জনকে বেছে নেওয়া হয়েছিল। এএফসি অনুর্ধ্ব --- ১৩ ফুটবল শুরু হবে ৪ মে থেকে।
