জেএফএ কাপে বয়স চুরি ঠেকাতে নতুন উদ্যোগ
জেএফএ কাপ অনূর্ধ্ব --- ১৫ ফুটবলে বেশি বয়সী খেলোয়াড় রুখতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন থেকে আয়োজক জেলার সিভিল সার্জন থাকবেন খেলোয়াড়দের বয়স নিরূপনের দায়িত্বে। এক বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)।
এদিকে আগের ঘোষণা অনুযায়ী ২ ফেব্র“য়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ব এজতেমার জন্য পিছিয়ে যাচ্ছে জেএফএ কাপ। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্র“য়ারি থেকে।
