২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা

তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ সহজেই জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। জয়ের লক্ষ্য ছিল মাত্র ১৯৯ রানের। ২ উইকেটে ৬৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে আর একটি উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে তারা। সকালে মোহাম্মদ আসিফের বলে নাইটওয়াচম্যান পল হ্যারিস (৭) ফয়সল ইকবালের ক্যাচ হওয়ার পর পাকিস্তানের বোলাররা আর কোনো সাফল্যের দেখা পাননি। জ্যাক ক্যালিসের (৬০*) সঙ্গে হাশিম আমলা (৬৪*) চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটি গড়লে ম্যাচের ৩২.১ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জিতে যায় দক্ষিন আফ্রিকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 07:06 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

পাকিস্তান ১ম ইনিংস ৩১৩ (ইউনিস খান ৬৮, ইয়াসির হামিদ ৬৫, রানা নাভিদ ৩০, এনটিনি ৫/৮৩,০নেল ৩/১০০)  ২য় ইনিংস ৩০২ (ইমরান ফারহাত ৬৮, শহীদ নাজির ৪০, ইউনিস খান ৩৮, ইনজামাম ৩৫, রানা নাভিদ ৩৩, পর হ্যারিস ৪/৪৬, পোলক ৩/৬০, ক্যালিস ২/৪৪)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস ৪১৭ ( অ্যাশওয়েল প্রিন্স ১৩৮, গিবস ৯৪, আমলা ৭১, পোলক ৩৯*, আসিফ ৫/৮৯, কানেরিয়া ৩/৯৭, রানা ২/৯২)  ২য় ইনিংস ১৯৯/৩ (আমলা ৬৪*, ক্যালিস ৬০*, স্মিথ ৩২, আসিফ ২/৫৬, হাফিজ ১/৩৬)

ফল : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী

ম্যান অব দি ম্যাচ : হাশিম আমলা

পরবর্তী টেস্ট : ১৯ থেকে ২৩ জানুয়ারি, পোর্ট এলিজাবেথে