২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বি. লিগের প্রস্তুতি শুরু করেছে আবাহনী

আগের সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকেই প্র্যাকটিস শুরু করেছে আবাহনী লিমিটেড ফুটবল দল। চুক্তিভুক্ত ১৯ জন খেলোয়াড়ের মধ্যে ১৮ জনই উপস্থিত ছিলেন প্রথম দিনের প্র্যাকটিসে। শুধু স্ট্রাইকার টিপু ছিলেন অনুপস্থিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

প্র্যাকটিস হয়েছে আবাহনীর অস্থায়ী কোচ অমলেশ সেনের তত্বাবধানে। ধানমন্ডির  ক্লাবটি আশা করছে ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে মূল কোচ হিসেবে যোগ দেবেন আর্জেন্টিনার ডিয়েগো ক্রুসিয়ানি। আবাহনীর ম্যানেজার জানালেন বিদেশী খেলোয়াড় আনার ব্যাপারটিও চূড়ান্ত হবে জাতীয় দলের কোচ হিসেবে কাজ করে যাওয়া ক্রুসিয়ানি এলে, “আমি মনে করি বিদেশ থেকে আমাদের একজন স্ট্রাইকার, একজন মিডফিল্ডার  আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার আনা দরকার। তবে ব্যাপারটি চূড়ান্ত হবে কোচের মতামত পেলে।”

রোববারের প্র্যাকটিসে যারা উপস্থিত ছিলেন:

বিপ্লব, তারেক, সিরাজী, সুজন, ওবায়দুর, মিন্টু, ওয়ালি ফয়সল, প্রদীপ, নজরুল, জয়, প্রানতোষ, আব্দুল্লাহ পারভেজ, জাহিদ পারভেজ, উজ্জল, এমিলি, রিপন, আবুল ও আনোয়ার।