পিছিয়ে গেল সাব - জুনিয়র দাবা
আগামী মঙ্গল বার অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ২৭তম জাতীয় সাব জুনিয়র (অনুর্ধ্ব --- ১৬) দাবা চ্যাম্পিয়নশিপ।
কিন্তু এক ঘোষণায় প্রতিযোগিতাটি ১৭ দিন পিছিয়ে দিয়েছে দাবা ফেডারেশন। নতুন ঘোষণা অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে ৩ ফেব্র“য়ারি। আগ্রহী ছেলে --- মেয়েদের ১ ফেব্র“য়ারির মধ্যে বয়স প্রমানের সনদসহ নাম এন্ট্রি করতে অনুরোধ জানানো হয়েছে।
