মাঠে নামছে আবাহনী
রোববার থেকে শুরু হচ্ছে আবাহনী লিমিটেডের প্র্যাকটিস। এর আগেই তারা ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সেরেছে বি. লিগের জন্য। তাদের নিয়েই বিকেল ৩ টায় মাঠে নামছেন কোচ অমলেশ সেন। যতদিন বিদেশী কোচ পাওয়া না যায় ততদিন তিনিই থাকবেন দায়িত্বে। তবে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু এখনো আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানিকে নিয়ে আশাবাদী, “চুক্তি না হলেও মৌখিকভাবে তিনি সম্মত বলে জানিয়েছেন আমাদের।” সে যা --- ই হোক, আসল কথা হচ্ছে, দেশের প্রথম পেশাদার লিগের প্রস্তুতিতে নেমে পড়ছে আবাহনী।