২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হাল ধরেছেন ইউনিস আর ফারহাত

দ্বিতীয় ইনিংস অনেকটা প্রথম ইনিংসেরই প্রতিরূপ। প্রথম দিন মোটামুটি ভালো সূচনার পর ৪৮ --- এ প্রথম ও ৫০ --- রানে দ্বিতীয় উইকেট হারিয়ে হঠাৎ বিপর্যয়ের গন্ধ পাচ্ছিল পাকিস্তান। শনিবার তৃতীয় দিনে প্রথম উইকেট ৪১ রানে (হাফিজ ১৫), তারপর ৫৮ রানে দ্বিতীয় উইকেটও (হামিদ ৯) শেষ। এবার পার্থক্য শুধু এক জায়গাতেই। আগের বার ইনিংস মেরামতে ইউনিস খানের সঙ্গী হয়েছিলেন ইয়াসির হামিদ আর এবার হামিদের জায়গা নিয়েছেন ইমরান ফারহাত। জ্যাক ক্যালিসের জোড়া আঘাতের ধকল সামলাতে লড়ে চলেছেন দুজন। দিন শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১০৩। ইউনিস খান ব্যাট করছেন ৩২ রান নিয়ে আর ফারহাতের নামের পাশে এ পর্যন্ত লেখা হয়েছে ৪১ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

তবু ভালো, দিন শেষে মাত্র ১ রান পিছিয়ে আছে ইনজামামের দল। মধ্যাহ্ন বিরতির একটু আগ পর্যন্ত অবস্থা ছিল বেগতিক। মনে হ্িচছল প্রথম ইনিংসে বুঝি দুশ’ থেকে আড়াইশ’ রানের লিড নিয়ে নেবে দক্ষিণ আফ্রিকা। স্কোর তখন ৪ উইকেটে ৩৫৫। তখন কে বলবে প্রথম ইনিংসে পাঁচশ পেরিয়ে যাবে না গ্রায়েম স্মিথ বাহিনী? কিন্তু যেইনা অ্যাশওয়েল প্রিন্স আর হার্শেল গিবসের ২১৩ রানের জুটিটা ভাংলো অমনি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল সব। প্রিন্স সেঞ্চুরি (১৩৮) আর গিবস  ৯৪ রান করে আউট হওয়ার পরও দক্ষিণ আফ্রিকা যে প্রথম ইনিংস ৪১৭ রানে শেষ করতে পেরেছে তাতেই হয়তো খুশি গ্রায়েম স্মিথ। শন পোলক অপরাজিত ৩৯ রান না করলে তো চারশ পেরিয়ে ১০৪ রানের লিডও পেতো না প্রোটিয়ারা।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে প্রিন্সকে কামরান আকমলের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছিলেন দানিশ কানেরিয়া। তারপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে। দক্ষিণ আফ্রিকা শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৬১ রানে। গিবসের পর বাউচারকেও প্যাভিলিয়নে ফিরিয়ে  প্রোটিয়াদের জোড়া আঘাতে কিছুটা কাবু করার কৃতিত্ব কানেরিয়ার। গিবস থাকলে তবু অন্তত দেড়শ রানের লিড আশা করা যেতো। কিন্তু  এলবিডব্লিউর ফাঁদে ফেলে শুধু দক্ষিণ আফ্রিকার সে আশাই নয়, সঙ্গে গিবসের পঞ্চদশ সেঞ্চুরির আশাও শেষ করে দেন রানা নাভিদ। কানেরিয়া (৩/৯৭) আর রানা নাভিদ (২/৯২) তো  একটু হলে মোহাম্মদ আসিফকে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার সুযোগ থেকেও দূরে রেখে দিতেন। দশম উইকেটে পোলকের সঙ্গে ২৬ রান তোলার পর এনটিনি ইউনিস খানকে ক্যাচ দেওয়ায় ক্যারিয়ারে তৃতীয় বারের মতো সেই সাফল্যের দেখা পান আসিফ (৫/৮৯)।