বিসিসিবি হয়ে গেছে বিসিবি
যদিও মুখে সবাই ‘বিসিবি’ বলতো, তবে নামটা নাকি এতদিন কাগজে --- কলমে বিসিসিবিই ছিল ! শনিবার বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাই একটা সরকারি গেজেটের কথা উল্লেখ করেই সংস্থার নামের পরিবর্তনের কথা জানিয়েছে। পরিবর্তনটা হচ্ছে বিসিসিবি (দি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন বাংলাদেশ) থেকে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
জাতীয় ক্রীড়াপরিষদ আইন, ১৯৭৪ --- এর ২০ নম্বর ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার এই নাম পরিবর্তন করেছে বলেই জানিয়েছে বিসিবি। তবে গত এই সরকারী নির্দেশ বলবৎ হয়েছে ২৭ ডিসেম্বর।
গত ২০০৫ সালে বিসিবির নির্বাচিত কমিটি সাধারণ সভায় এর নাম পরিবর্তনের চেষ্টা করেছিল। সভায় তাদের অনেক সংশোধনী প্রস্তাবের মধ্যে একটা ছিল সংস্থার নাম হবে “ক্রিকেট বাংলাদেশ”। কিন্তু জাতীয় সংসদে এই বিল উত্থাপন হলে তা টেকেনি। তখনই সংসদে বিসিসিবি নামটি পাল্টে নতুন নাম “বিসিবি” পাস হয়।
