২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ম্যানেজার আলী আসিফ খান

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় বেশ কিছু ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তারই একটি হচ্ছে খালেদ মাহমুদকে সরিয়ে আলী আসিফ খানকে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার করা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

আসন্ন জিম্বাবুয়ে সফরে আলী আসিফ খানই ম্যানেজার হিসেবে থাকছেন বাংলাদেশ দলের সঙ্গে। খালেদ মাহমুদ এখন শুধুই বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার। “সর্বশেষ কয়েকটি সিরিজে দেশে ও দেশের বাইরে তিনি (খালেদ মাহমুদ) বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। তবে সেটা ছিল ট্যুর --- ভিত্তিক নিয়োগ, স্থায়ী কিছু নয়। তাছাড়া সুজনও (খালেদ মাহমুদ) কিছুদিন সময় চেয়েছেন, সেজন্যই আমরা এই পরিবর্তন করলাম।” প্রসঙ্গত, খালেদ মাহমুদ এখন ঘরোয়া ক্রিকেট খেলছেন ওল্ড ডিওএইচএস’র হয়ে।

তবে এখনো বিশ্বকাপের জন্য ম্যানেজার ঠিক হয়নি। সেক্ষেত্রে কী খালেদের সম্ভাবনা আছে ? “মনে হয়, সেরকম কোনো সম্ভাবনা নেই খালেদের”ÑÑÑ বলেছেন বিসিবি সম্পাদক।