২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বিসিবি

বিশ্বকাপের পর বাংলাদেশের প্রথম ক্রিকেট সিরিজের প্রতিপক্ষ ভারত। সিরিজে দু দেশ তিনটি এক দিনের আন্তর্জাতিক ও দুটো টেস্ট ম্যাচ খেলবে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এটা চূড়ান্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 09:44 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সভা শেষে বিসিবি সাধারন সম্পাদক মাহবুব আনাম জানিয়েছেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড এই সফরে মৌখিকভাবে রাজি হয়েছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠায়নি।” সেই চিঠির অপেক্ষা না করেই সূচি চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। ভারত ঢাকায় আসবে আগামী ৭ নভেম্বর এবং প্রথম দুটো একদিনের ম্যাচ ও শেষ টেস্ট খেলবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। শেষ একদিনের ম্যাচ ও প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রহুল আমিন স্টেডিয়াম।

 তবে দুটোর ভেন্যুর কিছু কাজ এখনো বাকি, যা সিরিজটি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন বিসিবি সভাপতি এম আব্দুল আজিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এখনো ডিজিটাল স্কোরবোর্ড বাসানো এবং ফ্লাড লাইটের ক্ষমতা বাড়িয়ে ক্রিকেট --- ম্যাচের উপযোগী করে তোলার মতো গুরুত্বপূর্ণ কাজই বাকি।

সভায় একটি হাই-পারফরম্যান্স কমিটি করারও সিদ্ধান্ত হয়েছে যারা দেশের বিভিন্ন জায়গার ক্রিকেট লিগগুলোর জৌলুস ফিরিয়ে আনার কাজ করবে। বিসিবি সহ --- সভাপতি নুরুল কবির শাহীন বলেছেন, “আগে ঢাকার বাইরে অনেক জায়গায় জমজমাট লিগ হতো, যেখান থেকে বেরিয়ে আসতো অনেক প্রতিভাবান ক্রিকেটার। এখন লিগগুলোর আকর্ষণ কমে গেছে এবং খেলোয়াড় উৎপাদনও কমে গেছে। লিগগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতেই বিশেষ কমিটি করা হয়েছে।” এই হাই --- পারফরম্যান্স কমিটি গঠন করা হবে ক্রিকেট অপারেশন, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ, টুর্নামেন্ট ও গেম ডেভেলপমেন্ট কমিটির লোকজনদের নিয়ে।  সেই কমিটিতে জেলা প্রতিনিধিরাও থাকবেন।

এছাড়া আগামী দুই মাসের মধ্যেই মিরপুরে বিসিবি একাডেমির কাজ শুরু হয়ে যাবে। এবং বিসিবির অফিসও সেখানে সরিয়ে নেওয়া হবে গুলশান থেকে । অগামী এপ্রিলে পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ একাডেমি দলকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করবে বিসিবি।