২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে খেলতে পারছেন না সারওয়ান

গত মাসে পাকিস্তানের বিপক্ষে মিস করেছিলেন ওয়ানডে সিরিজ। এবার সেই ইনজুরির জন্য ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না রামনরেশ সারওয়ান। ওয়েস্টইন্ডিজের এই ব্যাটসম্যানকে এখনো ভোগাচ্ছে ডান পায়ের ইনজুরি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ভারত -- ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দলের পাশাপাশি বিশ্বকাপের সম্ভাব্য খেলোয়াড়দের ৩০ জনের তালিকও প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সে দলে আছেন ঠিকই সারওয়ান। এ ছাড়া ত্রিনিদাদের কিরন পোলার্ড ও রেয়াড এমরিট, অ্যান্টিগার গ্যাভিন টং, বারবাডোসের প্যাট্রিক ব্রাউন ও গায়ানার অভিজ্ঞ ট্র্যাভিস ডাউলিনসহ পাঁচজন নতুন মুখও রয়েছে সে দলে।

ভারত সফরের জন্য ১৪ জনের ওয়েস্ট ইন্ডিজ দল:

ব্রায়ান লারা (অধিনায়ক), ইয়ান ব্র্যাডশ, ডোয়াইন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, রেয়াড এমরিট, ক্রিস গেইল, রুনাকো মর্টন, ড্যারেন পাওয়েল, দীনেশ রামদিন, ড্যারেন স্যামি, মার্লন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডেভন স্মিথ ও জেরম টেলর।

বিশ্বকাপের জন্য ৩০ জনের দল :

ব্রায়ান লারা (অধিনায়ক), ওমরি ব্যাঙ্কস, কার্লটন বঘ,ইয়ান ব্র্যাডশ, ডোয়াইন ব্রাভো, প্যাট্রিক ব্রাউন, শিবনারায়ন চন্দরপল, কোরি কলিমোর, নরসিং দিওনারায়ন, ট্র্যাভিস ডাওলিং, রেয়াড এমরিট, ক্রিস গেইল, ফিদেল এডওয়ার্ডস, সিলভেস্টার জোসেফ, রায়ান হাইন্ডস, ওয়াভেল হাইন্ডস, সিলভেস্টার জোসেফ, রল লুইস, ড্যারেন পাওয়েল, রুনাকো পাওয়েল, ড্যারেন পাওয়েল, দীনেশ রামদিন, কিরন পোলার্ড. ড্যারেন স্যামি,  মার্লন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান, লেন্ডল সিমন্স ,ডোয়াইন স্মিথ, ডেভন স্মিথ, জেরম টেলর ও গেভিন টং।