২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই যাচ্ছেন বেকহাম!

রীতিমতো হৈ -- চৈ শুরু হয়ে গেছে বৃটিশ মিডিয়ায়। যুক্তরাষ্ট্রে ফুটবলের ‘ফ’ বোঝেন না এমন মানুষও খুব আগ্রহ নিয়ে শুনছেন ফুটবলের খবর। শুনবেন না? মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ডেভিড বেকহাম!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

হিসেব করে আগেই বোঝা যাচ্ছিল এবার স্পেন থেকে যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন বেকহাম। গত বৃহস্পতিবার সত্যি সত্যিই রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জানিয়েছেন ক্যারিয়ারের এ পর্যায়ে এমএলএস -- এর লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দেবেন তিনি।  বেকহামের মতো ফুটবলারের যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার খবর তোলপাড় তুলবে, এটাই স্বাভাবিক। ভবিষ্যতে তাকে পেলে কী কী লাভ হবে তারও হিসাব -- নিকাশ শুরু করে দিয়েছে এমএলএস  আয়োজকরা। যুক্তরাষ্ট্রে পেশাদার লিগে এমনিতে প্রতি ম্যাচে গড়ে দর্শক হয় ১৫ হাজারের মতো। এমএলএস  ডেপুটি কমিশনার ইভান গ্যাজিডিস মনে করেন এ জায়গাতে বিশাল পরিবর্তন আসবে বেকহাম এলে, “দর্শক উপস্থিতি। হ্যাঁ, এ জায়গায় নাটকীয় পরিবর্তন কখনোই তেমন একটা দেখা যায়নি। দর্শক বাড়–ক এটা চাই  --- আমরা চাই টিভি দর্শকও বাড়–ক।” বেকহাম মাঠে নামলে যে এই চাহিদা পূরণ হবেই তাতে আর সন্দেহ কি!