২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে দলে ফিরলেন সৌরভ, বাদ পড়লেন শেবাগ

দু’ মাস আগে হলে খবরটা শুনে নিশ্চয়ই অবাক হতেন সবাই। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তার পারফরম্যান্স তো ভারতীয় ওয়ানডে দলেও ডাক পাওয়াটা একরকম নিশ্চিতই করে দিয়েছিল। বৃহস্পতি বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুটো ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সেই দলে সত্যিই আছেন সৌরভ গাঙ্গুলী। তবে বাদ পড়েছেন বীরেন্দর শেবাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 07:04 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের জঘন্য পারফরম্যান্সের পর বাধ্য হয়েই টেস্ট দলে ঢোকানো হয়েছিল সৌরভকে। সুযোগ পেয়ে ভারতের ইতিহাসের সফলতম অধিনায়ক দারুণ ব্যাট করেছেন পুরো সিরিজ জুড়ে। দলের পক্ষে সর্বোচ্চ রান করার পুরস্কার হিসেবে এবার ওয়ানডে দলেও ফেরানো হয়েছে তাকে। অন্যদিকে ফর্মে ফেরার অনেকগুলো সুযোগ কাজে লাগাতে ব্যার্থ হওয়ায়  দল থেকে বাদ দেওয়া হয়েছে শেবাগকে। তবে সৌরভ আর শেবাগ দুজনকেই রাখা হয়েছে বিশ্বকাপের ৩০ জনের দলে।

১৫ জনের ভারতীয় দল : রাহুল দ্রাবিড় (অধিনায়ক), রবীন উথাপ্পা, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্ত্তিক, সুরেশ রায়না, গৌতম গম্ভির, জহীর খান, শান্তা শ্রীশান্ত, অজিত আগারকার, যোগীন্দর শর্মা, রমেশ পাওয়ার, হরভজন সিং, রুদ্র প্রতাপ সিং

বিশ্বকাপের জন্য ৩০ জন সম্ভাব্য খেলোয়াড় : দ্রাবিড়, টেন্ডুলকার, গাঙ্গুলী, ধোনি, কার্ত্তিক, রায়না, গম্ভীর, জহীর, শ্রীশান্ত, আগারকার, যোগীন্দর, পাওয়ার, হরভজন, রুদ্র প্রতাপ সিং, উথাপ্পা, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, অনিল কুম্বলে, ইরফান পাঠান, ভেঙ্গিপুরাপ্পু  লক্ষণ, মোহাদ্মদ কাইফ, মুনাফ প্যাটেল, দীনেশ মঙ্গিয়া, বিক্রম সিং, পার্থিব প্যাটেল, রোহিত শর্মা, সুব্রামনিয়াম বদ্রিনাথ, ঈশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, রাজেশ পাওয়ার।