২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে পাকিস্তানকে এগিয়েই রাখলেন ইনজামাম

তৃতীয় উইকেট জুটিতে ইয়াসির হামিদের (৬৫) সঙ্গে ১৩৩ রান তোলার পর শন পোলকের বলে ইউনিস খান (৬৮) আউট। তার বিদায়ব্যথা (!) সইতে না পেরেই যেন হামিদও আউট হয়ে গেলেন আন্দ্রে নেল --- এর বলে! ২ উইকেটে ১৮৩ থেকে দেখতে দেখতেই পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১৮৩! তারপর ফয়সল ইকবালকেও (১) হারানোয় সফরকারীদের স্কোর হয়ে যায় আরো খারাপ ----- ৫ উইকেটে ২০৩। বাকি সময়ে ঝটপট কয়েকটি উইকেট তুলে নিলে প্রথম দিনটি নিশ্চিতভাবেই হয়ে যেত দক্ষিণ আফ্রিকার। কিন্তু ইনজামাম তা হতে দেননি। আলোর অভাবে খেলা থামার আগ পর্যন্ত কামরান আকমলকে (১৮*) নিয়ে ইনজামাম (৩৮*) ৫ উইকেটে ২৪২ পর্যন্ত টেনে নিলে প্রথম দিনে পাকিস্তানই কিছুটা এগিয়ে থাকে ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 10:07 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এর আগে ৫০ রানে ২ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে গিয়েছিল সফরকারীরা। ইমরান ফারহাত (২৬) ও মোহাম্মদ হাফিজ (১৯)  ---- দুজনকেই ফিরিয়ে ধাক্কাটা দিয়েছিলেন মাখায়া এনটিনি।