বেঙ্গল পিয়ারলেস দাবায় রানার -- আপ হয়েছেন রাকিব
ভারতের কলকাতায় অনুষ্ঠিত বেঙ্গল পিয়ারলেস ফিদে রেটিং দাবায় রানার -- আপ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার আব্দুল্লাহ আল রাকিব। বৃহস্পতিবার গোর্কি সদনে একাদশ রাউন্ডে স্বপন মিত্রের সঙ্গে ড্র করে টুর্নামেন্টে দ্বিতীয় --- সেরা হওয়া নিশ্চিত করেন রাকিব।
চূড়ান্ত রাউন্ড শেষে রাকিবের পয়েন্ট ৮। তার চেয়ে মাত্র আধা পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার আর.আর লক্ষণ। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আর আন্তর্জাতিক মাস্টার এনামুল হোসেন রাজিবও টুর্নামেন্ট শেষ করেছেন রাকিবের মতো ৮ পয়েন্ট নিয়ে। তবে টাইব্রেকারে লক্ষণের কাছে হেরে জিয়া হয়েছেন চতুর্থ আর সপ্তর্ষী রায়ের সঙ্গে ড্র করে রাজিব হয়েছেন অষ্টম। শেখ নাসির আহমেদ প্রতিযোগিতা শেষ করেছেন দ্বাদশতম স্থান নিয়ে, এফ এম আবু সুফিয়ান শাকিল পঞ্চদশ, মোহাম্মদ জাভেদ অষ্টাদশ, আব্দুল মালেক বিশতম আর দেবরাজ চট্টোপাধ্যায় পেয়েছন তেইশতম স্থান।
