২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুসিয়ানি এখনো অনিশ্চিত

আবাহনীর সঙ্গে ক্রুসিয়ানির গাঁটছড়া বাঁধাটা এখনো নিশ্চিত হয়নি। গত একমাস ধরে ঢাকা আবাহনীর কর্মকর্তারা ‘হবে --- হচ্ছে’ বলে প্রতিশ্র“তির সুর তুললেও এখনো জোরালো কোনো আশ্বাস দিতে পারছেন না তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 07:24 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ক্রুসিয়ানির ব্যাপারটা দেখছেন আবাহনীর সাবেক ফুটবল সম্পাদক আশরাফ উদ্দিন খান চুন্নু। তার সঙ্গে আর্জেন্টাইন কোচের সর্বশেষ যোগাযোগ হয়েছে সপ্তাহ দুয়েক আগে। কিন্তু আবাহনীতে আসার ব্যাপারে ক্রুসিয়ানি চূড়ান্ত কিছু বলেননি বলেই জানালেন চুন্নু , “ক্রুসিয়ানি আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়। আরেকটা জায়গায় তার অফার আছে, সেজন্যই বোধহয় সে একটু সময় নিচ্ছে।” আবাহনীর অফারে কী তিনি নীতিগতভাবে রাজী ? এ প্রশ্নেরও সরাসরি কোনো জবাব নেই চুন্নুর কাছে, “সেটাই বলছি, আসবে কি আসবে না এ নিয়ে সে কিছুই বলেনি এখনো ”।

বাংলাদেশ দলের সাবেক এই কোচ তার সিদ্ধান্ত কবে জানাবেন সেটাও জানেন না আবাহনী --- কর্তারা। জানানোর জন্য কোনো সময়সীমাও অবশ্য বেঁধে দেয়নি আবাহনী। তবে অনেকেই মনে করছেন, জাতীয় দলের কোচ হয়ে যে দেশ থেকে চরম অপমান সহ্য করে যেতে হয়েছে সেই দেশের কোনো ক্লাবের দায়িত্বে  ক্রুসিয়ানিকে নিয়ে আসাটা বেশ কঠিনই।