২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক মার্শেইতে যাচ্ছেন না এরিকসন

পত্রপত্রিকায় এমনভাবে লেখালেখি শুরু হয়েছে যেন তার অলিম্পিক মার্শেইতে নাম লেখানো স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু ইংল্যান্ডের সাবেক কোচ সভেন গোরান এরিকসন উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা, “ এসব নিছকই গুজব। অলিম্পিক মার্শেইতে যোগ দেওয়ার কথা কখনো ভেবেও দেখিনি আমি।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিশ্বকাপের পর থেকে চাকরি নেই এরিকসনের। সে কারণেই বোধহয় দুয়ে দুয়ে চার মিলিয়ে কয়েকটি ফরাসী পত্রিকা লিখেছিল প্রথম বিদেশী হিসেবে ছয় বছর ইংল্যান্ড দলের দায়িত্বে থাকা  এই স্ইুডিশ এবার কোচ হচ্ছেন মার্শেইর। মঙ্গল বার দুবাই কাপে লাতসিও বনাম অলিম্পিক মার্শেইর ম্যাচে তাকে পেয়ে সন্দেহ আরো ঘনীভূত হয়েছিল। কিন্তু স্থানীয় দৈনিক লা প্রোভেন্সেকে এরিকসন পরিস্কার জানিয়েছেন ,“ এখানে আমি এসেছি ছুটি কাটাতে। ব্যস।”