অলিম্পিক বাছাইয়ে বাংলাদেশের ভরসার ২৫ জন
অলিম্পিক বাছাই পর্বের জন্য ৮ জনকে বাদ দিয়ে অবশেষে ২৫ জনের দল ঘোষনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রাক বাছাই পর্ব তো বটেই, এরপর অলিস্পিকের মূল বাছাই পর্বে সুযোগ পেলেও বাংলাদেশ যত ম্যচ খেলবে তার জন্যও দল গঠন করতে হবে এই ২৫ জন থেকেই। প্রাথমিক বাছাই পর্বে প্রতিপক্ষ হংকং। আগামী ৭ ও ১৪ ফেব্র“য়ারি তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথমে ছিল ৩৩ জনের দল। তাদের কিছুদিন দেখার পর মঙ্গলবার দলের আয়তন ছোট করে ২৫ জনে নামিয়ে এনেছেন কোচ আবু ইউসুফ। তা করতে গিয়ে তিনি খেলোয়াড়দের ফিটনেস, পারফরম্যান্স ও পরিশ্রম করার ক্ষমতার উপর জোর দিয়েছেন। এবং তাতে বাদ পড়েছেন আট জনÑÑÑ ভিক্টোরিয়ার আবুল কাশেম ও মিঠুন চৌধুরী, ইংমেন্সের রাজন মিয়া, বাংলাদেশ বয়েজের ইমদাদুল হক মনু, ফরাশগঞ্জের এস এম রাজিব ও রনি ইসলাম, মুক্তিযোদ্ধার রনি ও আবাহনীর আনোয়ার হোসেন।
বাকি ২৫ জনকে নিয়ে ম্যাচের আগ পর্যন্ত ক্যাম্প চলবে। ইতিমধ্যে অনেক ক্লাবের পেশাদার লিগের প্রস্তুতি শুরু হয়ে গেলেও বাংলাদেশ অনূর্ধ্ব - ২৩ দলের খেলোয়াড়দের ক্যাম্পেই থাকতে হবে ১৪ ফেব্র“য়ারি পর্যন্ত। কোচ আবু ইউসুফ নিজেই জানালেন কারণটা, “সময় কম, কিন্তু এ সময়ের মধ্যেই আমি একটি ভালো দল গড়তে চাই। তাই প্রস্তুতির বিষয়ে খেলোয়াড়দের বাড়তি চেষ্টা ও আন্তরিকতা থাকতে হবে।” তিনি বরাবরই মানসিকভাবে খুব ইতিবাচক, তাই সময়াভাবকে আগাম অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না, “গোল কম খাবো, সম্মানজনকভাবে হারবো - এই উদ্দেশ্য নিয়ে আমি মাঠে নামতে রাজি না। জিততে পারি -- না পারি, কিন্তু জেতার চিন্তা মাথায় রেখেই খেলোয়াড়দের তৈরি হতে হবে। অন্তত লড়াই করার মতো মানসিক শক্তিটা তাদের মধ্যে সঞ্চার করতেই হবে। কারণ, হংকং বিশাল কোনো ফুটবল শক্তি নয়। ম্যাচের আগেই তাদের কাছে হেরে যাওয়ার কোনো মানে নেই।”
আগামী ৩ সপ্তাহ সময়ের মধ্যে প্রথম সপ্তাহ কেটে যাবে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করে। বাকি দুই সপ্তাহ হবে বল - প্র্যাকটিস। আর প্র্যাকটিসে কতটুকু কী হলো না হলো তার একটা প্রাথমকি পরীক্ষা হয়ে যাবে ২ ফেব্র“য়ারি উলসান হুন্দাইয়ের বিপক্ষে। কোরিয়ার এই ক্লাব আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে। তবে কোচ চাচ্ছেন হুন্দাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে তার দলকে স্থানীয় কোনো ক্লাবের সঙ্গে একটি প্র্যাকটিস ম্যাচ খেলাতে।
মনোনীত ২৫ জন ঃ গোলরক্ষক - শাকিল (আরামবাগ), আতিকুল ইসলাম তারেক (ব্রাদার্স), হিমেল (বাড্ডা), জিয়াউর রহমান জিয়া (ফরাশগঞ্জ) ডিফেন্ডার - আরিফুল ইসলাম (ইয়ংমেন্স), শোয়েব হোসেন সানি (রহমতগঞ্জ), আরাফাত আলী রনি (মোহামেডান), রমজান আলী (আরামবাগ), জহিরুল ইসলাম জহির, আমিনুল ইসলাম (শেখ রাসেল), মোফাজ্জল হোসেন সৈকত, রিপন খান (ইয়ংমেন্স), ওয়ালী ফয়সাল (আবাহনী), মিডফিল্ডার - জাহেদ পারভেজ (আবাহনী), এনামুল হক শরীফ ও মারুফ আহমেদ (শেখ রাসেল), আব্দুল বাতেন মজুমদার (ইয়ংমেন্স), জাহিদ হোসেন (মোহামেডান), নাসিরুল ইসলাম নাসির (বাড্ডা জাগরণী), অরূপ ও মামুনুল ইসলাম মামুন (ব্রাদার্স) স্ট্রাইকার - জাহিদ হোসেন এমিলি (ব্রাদার্স), মেহেদী হাসান উজ্জ্বল (আবাহনী), আকবার হোসেন রিদন (ভিক্টোরিয়া), রবিন (ইয়ংমেন্স)
