২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গল্ফার সিদ্দিকুর রহমানের আরেকটি সাফল্য

সার্ক গলফ শিরোপা অক্ষুন্ন রেখেছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। গতমাসের ২৩ থেকে ২৫ ডিসেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত অষ্টম সার্ক গলফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের এই গল্ফার। তার কারণেই প্রথমবারের মতো বাংলাদেশ গত এশিয়ান গেমসে অংশ নিয়েছিল গলফে। এছাড়া দলগত চ্যাম্পিয়নশিপও দখলে নিয়েছে বাংলাদেশ। সিদ্দিকের সঙ্গে এই দলে ছিলেন মিলন আহমেদ ও মোহাম্মদ সেলিম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

আগামী ২৪ তারিখ থেকে শুরু হচ্ছে সিদ্দিকুর রহমানের শিরোপা ধরে রাখার নতুন মিশন বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ। গত দুবারের চ্যাম্পিয়ন সিদ্দিক এবার সাফল্যের ধারা বজায় রাখতে পারলে হ্যাটট্রিক শিরোপা হবে তার। কটন গ্র“পের পৃষ্ঠপোষকতায় এই গলফ টুর্নামেন্ট হবে কুর্মিটোলা গলফ কোর্সে।