২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি - টুয়েন্টিতে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

টুয়েন্টি - টুয়েন্টি ক্রিকেট নাকি পছন্দ হয় না রিকি পন্টিংয়ের। তবে মাঠে নামলে যে পছন্দ - অপছন্দ গুরুত্ব পায় না  তার প্রমান অস্ট্রেলীয় অধিনায়কের খেলা ২৬ বলে ৪৭ রানের ইনিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 04:44 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টুয়েন্টি - টুয়েন্টি ম্যাচে অবশ্য পন্টিংয়ের ৪৭ দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস নয়। সেই কৃতিত্ব অ্যাডাম গিলক্রিস্টের (২৯ বলে ৪৮ )। এর বাইরেও ঝড় উঠেছে হেইডেন (২০), হাসি (১৮), সাইমন্ডস (৩৯), ক্যামেরন হোয়াইট (৪০) - মোটামুটি সবার ব্যাটেই।

ফলে টসে জিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া পেয়ে গেছে টুয়েন্টি - টুয়েন্টির রেকর্ড স্কোর ৫ উইকেটে ২২১ রান। ২০ ওভারে ১৪ টি চার ও ১৪টি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। এখন ব্যাট করছে ইংল্যান্ড। ৫.১ ওভারে ৩ উইকেটে ৪২ রান করেছে তারা।