হিঙ্গিসের দুঃসময়
অস্ট্রেলিয়ান ওপেন যত এগোচ্ছে ততই হতাশায় ডুবছেন মার্টিনা হিঙ্গিস। কোথায় প্রস্তুতি ম্যাচের সাফল্য বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে তার ভালো করার সম্ভাবনা বাড়াবে, তা নয়, হেরেই চলেছেন মেয়েদের টেনিসের সাবেক নাম্বার ওয়ান। গত তিন দিনে দ্বিতীয় বারের মতো হারতে হয়েছে তাকে।
সোমবার হিঙ্গিস সিডনি ইন্টারন্যাশনালে মুখোমুখি হয়েছিলেন ইয়েলেনা জানকোভিচের। সার্বিয়ান প্রতিপক্ষের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেননি। ৪ - ৬, ৬ - ৪, ৪ - ৬ গেমে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন তিনি। জানকোভিচ দ্বিতীয় সেটে ৪ - ২ - এ এগিয়ে যাবার পর মেরুদন্ডের ব্যাথা আর ক্লান্তিতে কাহিল হয়ে না পড়লে হয়তো সরাসরি সেটেই হারতে হতো সুইস গ্ল্যামার কুইন হিঙ্গিসকে। সিডনি ইন্টারন্যাশনালের এ হার গত তিনদিনে হিঙ্গিসের তৃতীয়। দুদিন আগে মেয়েদের অস্ট্রেলিয়ান হার্ডকোর্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাশিয়ার দিনারা সাফিনার কাছে হেরেছিলেন তিনি।
