২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ফিটনেস নিয়ে  সামান্য সংশয়

এই কিছুদিন আগেও হাতে ব্যান্ডেজ জড়িয়ে ঘুরে বেড়িয়েছেন। এখন অবশ্য তা নেই। তাই আশা করা যেতেই পারে ডান হাতের তালুর ইনজুরি থেকে সেরে উঠেছেন সাকিব আল হাসান। কিন্তু সোমবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে বিসিবির চুক্তিভুক্ত অন্য ক্রিকেটারদের সঙ্গে ফিটনেস টেস্ট দিতে আসা এই অলরাউন্ডারের সঙ্গে কথোপকথনে অন্য কিছু ভাবারও অবকাশ থাকলো

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 07:37 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কী, প্রিমিয়ার লিগে খেলতে পারবেন তো?

হ্যাঁ, পারবো।

ক্স হাতের অবস্থা  কেমন?

এখনো কিছুটা ব্যাথা আছে।

ক্স তাহলে তো এখনো ব্যাট ধরা হয়নি।

না। আমাকে ব্যাট ধরতে বারণ করা হয়েছে। তাই এখনো ব্যাট ধরা হয়নি।

ক্স তাহলে প্রিমিয়ারে খেলার কথা ভাবছেন কী করে?

মঙ্গলবার আমাকে একটা পরীক্ষা করাতে হবে। আশা করছি এর পরপরই ব্যাট ধরতে পারবো।

সাকিবের ব্যাপারে চূড়ান্ত কিছু বলার বিষয়টা ওই পরীক্ষা পর্যন্ত তুলে রাখছেন বাংলাদেশ দলের ফিজিও পল ক্লোজও। সোমবার সকালে জাতীয় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়ার এক পর্যায়ে এসে এই নিউজিল্যান্ডার বলে গেলেন,“সাকিবের হাতের অবস্থার উন্নতি হচ্ছে। তবে তার ইনজুরির বিষয়ে আসল চিত্রটা আমি তুলে ধরতে পারবো মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালে তার রিপোর্ট হাতে পাওয়ার পরই।” সেই সঙ্গে তিনি আরো যোগ করে দিচ্ছেন,“যদিও তার অবস্থা ভালোই মনে হচ্ছে, তবে একই জায়গায় আবার আঘাত পেলে হাতের সুক্ষè চিড়টা মারাতœক আকার ধারণ করতে পারে।” অর্থাৎ এই মিডল অর্ডার ব্যাটসম্যান কাম বাঁ -- হাতি স্পিনারের প্রিমিয়ার ক্রিকেটে মোহামেডানের হয়ে খেলার ব্যাপারটা ঝুলে আছে ওই রিপোর্টের ওপরই।

প্রসঙ্গত টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচে ডান হাতের তালুতে আঘাত পান সাকিব। সেসময় পরীক্ষা করে সুক্ষè চিড় ধরা পড়ে। তারপর ক্রিসমাসের ছুটি কাটাতে নিজের দেশে ফিরে গিয়েছিলেন পল ক্লোজ। তাই তখন স্থানীয় ফিজিও তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন সাকিবকে।