কেপ টাউন টেস্ট জিতে সিরিজও জিতে নিল দক্ষিন আফ্রিকা
ম্যাচের পঞ্চম দিনের সকালে গ্রায়েম স্মিথ (৫৫) আর শন পোলকের (৩৭) ৭২ রানের তৃতীয় উইকেট জুটি অনেকটাই এগিয়ে দিয়েছিল তাদের। মাঝে বৃষ্টি হানা দিলেও তাতে দক্ষিন আফ্রিকা জয়বঞ্চিত হয়নি। বৃষ্টির পর স্মিথ আর পোলককে ফিরিয়ে প্রোটিয়াদের বেশ চাপে ফেলেছিলেন জহীর খান। কিন্তু প্রথম দিকে দুজনকে নড়বড়ে মনে হলেও পরে জ্যাক ক্যালিস (৩২) ও অ্যাশওয়েল প্রিন্স (৩৮*) সেই চাপ সরিয়ে দিয়েছেন অনায়াসে। ক্যালিসের উইকেটটিও নিয়ে এ ইনিংসে জহীর খানই (৪/৬২) বোলিংয়ে সবচেয়ে সফল। হার্শেল গিবসকে (০*) সঙ্গে নিয়ে তারপরও দলকে ৫ উইকেটে ২১১ রানের লক্ষ্যে পৌঁছে দেন প্রিন্স, ৫ উইকেটে জিতে যায় দক্ষিন আফ্রিকা।
এ জয়ের ফলে ০ - ১ - এ পিছিয়ে থেকেও ২ - ১ -এ সিরিজ জিতে নিল গ্রায়েম স্মিথের দল। কেপ টাউনে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। ম্যান অব দি সিরিজ হয়েছেন শন পোলক।
