২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুত সেরেনা উইলিয়ামস

অস্ট্রেলিয়ান ওপেনের খবর মানেই যেন টুর্নামেন্ট আর কে মিস করবেন তা জানা। এ নিয়মের মধুর ব্যতিক্রম  সেরেনা উইলিয়ামস। ইনজুরির জন্য চার মাস টেনিসের বাইরে ছিলেন মেয়েদের টেনিসের এই সাবেক নাম্বার ওয়ান। তবে ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 09:06 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

ইনজুরি অনেকদিন ধরেই ভোগাচেছ সেরেনা উইলিয়ামসকে। গত বছর খেলেছেন মাত্র চারটি টুর্নামেন্ট। কোর্টে এমন দীর্ঘ অনুপস্থিতির ফলে র‌্যাাঙ্কিংয়ে অনেক পিছিয়ে পড়েছেন টেনিসে বিখ্যাত হয়ে ওঠা উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। সাতটি গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয়ী সেরেনা এখন বিশ্বের ৯৫ নাম্বার খেলোয়াড়! এত দিন বাইরে থাকার পর, র‌্যাঙ্কিংয়ে এত পিছিয়ে পড়েও সেরেনা কি অস্ট্রেলিয়ান ওপেনে খুব ভালো করা সম্ভব মনে করেন? অসম্ভব মনে করার কোনো কারণ দেখছেন না সেরেনা, “ ভালোই তো খেলছি আমি। মনে হ্েচছ আগের রূপে ফেরা স্রেফ সময়ের ব্যাপার।”

অস্ট্রেলিয়ান ওপেনের আগে হোবার্ট ইন্টারন্যাশনালে খেলবেন সেরেনা উইলিয়ামস। প্রস্তুতিটা কেমন বোঝা যাবে সেখানেই। তবে প্রস্তুতি যেমনই হোক, সেরেনা ফিরছেন অনেক টেনিসপ্রেমীর কাছে এটাই বড় খবর। অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য আরেকটি খবর হচেছ, টুর্নামেন্ট অংশ করতে পারবেন না এমন খেলোয়াড়দের তালিকা আরো দীর্ঘ হওয়া। জাস্টিন হেনিন, মার্ক ফিলিপ্পোসিস , টিম হেনম্যানরা খেলতে পারবেন না - এটা জানা গিয়েছিল আগেই। শনি বার জানা গেছে জার্মানির নিকোলাস কিফারও আসতে পারছেন না মেলবোর্নে।