পেশাদার লিগে ব্রাদার্সের খন্ডিত শক্তির দল
ব্রাদার্সও পেশাদার লিগের জন্য দল গুছিয়ে ফেলেছে। তবে এবারের ব্রাদার্স হচ্ছে অনেক খন্ডিত শক্তির দল। দেরীতে দলবদলের মাঠে নামার কারণে অনেক তারকা হারাতে হলেও তরুন ও অভিজ্ঞতার মিশেলে একটি দল তৈরি করেছে শেষপর্যন্ত গতবারের চ্যাম্পিয়নরা। ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে দ্বি -পাক্ষিক চুক্তির কাজ শেষ, তবে কখন রেজিস্ট্রেশন করানো হবে তা নিশ্চিত করে বলতে পারেন নি ব্রাদার্স ম্যানেজার আমের খান।
তারকারা দল ছেড়ে যাওয়ার পর ব্রাদার্সে পুরোনোদের মধ্যে রয়েছেন জুয়েল রানা, মাসুদ রানা, আলী, লাজুক, মনোয়ার, লিটন, তপু , শুভ্র ও মামুন। ওয়ান্ডারার্স থেকে এসেছেন তিন জন সাব্বির, ছোট জালাল ও শাকিল। এর বাইরে মোহামেডান থেকে এসেছেন রনি ও মঞ্জু, আরামবাগ থেকে দুলাল ও রিন্টু, ফকিরেরপুল থেকে আরিফ ও ফরাশগঞ্জের রনি ইসলাম। এদের নিয়েই আশাবাদী ব্রাদার্স ম্যানেজার, “ গতবারের দলের তুলনায় হয়তো দূর্বল, তবে অনেক তরুন ফুটবলার আছে দলে। তাই অনেকদিন একসঙ্গে প্র্যাকটিসের পর বোঝাপড়াটা ভালো হলে খারাপ খেলবে না। তাছাড়া বিদেশীরা এসে গেলে একটা শক্তিশালী দলই হবে।” তবে রুশ স্ট্রাইকার এডওয়ার্ড ও মরক্কোর মিডফিল্ডার হিশাম ইনানির সঙ্গো যোগাযোগ করা হলেও তাদের আসার দিন - ক্ষন এখনো ঠিক হয়নি। কারণ, দুজনই মরক্কোয় লিগ খেলছেন।
বিদেশীরা আসার আগেই স্থানীয়দের নিয়ে প্র্যাকটিসে নেমে যাবে ব্রাদার্স। আগামী ৯ ফেব্র“য়ারি থেকে কোচ ওয়াজেদ গাজীর তত্ত্বাবধানেই ব্রাদার্সের প্র্যাকটিস শুরু হবে বলে জানা গেছে।
