২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্য থেকেই শুরু করতে হচ্ছে : আবু ইউসুফ

আবার শূন্য থেকেই শুরু। একমাসের মধ্যেই হংকংয়ের সঙ্গে লড়াই করার মতো একটা দল দাঁড় করাতে হবে আবু ইউসুফকে। চ্যালেঞ্জটা খুব কঠিন বলেই মনে হচ্ছে তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শনিবার থেকে আবার শুরু হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব - ২৩ ফুটবল দলের ক্যাম্প। দল ছোট করে ২৫ জনকে নিয়ে দ্বিতীয় দফা ক্যাম্প  শুরু করার কথা থাকলেও প্রধান কোচ আবু ইউসুফ চাইছেন আরো দু - একদিন দেখতে। সে কারণে নতুন করে ক্যাম্পে ডেকেছেন আরো তিনজন  স্ট্রাইকার রিদন, ডিফেন্ডার রমজান ও মিডফিল্ডার অরূপকে।

কয়েকদিনের মধ্যেই ৩৩ জনের এই তালিকা নেমে আসবে ২৫ জনে। “২৫ জনকে নিয়েই বাছাই পর্বের ম্যাচের আগের এক মাস প্র্যাকটিস চলবে। সেখান থেকেই গঠন করা হবে মূল একাদশ ”ÑÑ বলেছেন আবু ইউসুফ। কিন্তু তার কাছে প্রস্তুতির সময়টা খুব কম মনে হচ্ছে, “খেলোয়াড়দের ফিটনেস একেবারে শূন্যের কোঠায়। প্রতিবারের মতো এবারও একেবারে শূন্য থেকে শুরু করতে হচ্ছে। এই এক মাস সময়ের মধ্যেই তাদের ফিজিক্যাল ট্রেনিং, উইথ দ্য বল ট্রেনিং, গেম প্র্যাকটিস- সবই করতে হবে।”

অথচ এর আগে নতুন দায়িত্ব পাওয়া সহকারী কোচ সাইফুল বারী টিটুর কাছে সবার ফিটনেস ভালোই মনে হয়েছিল। অবশ্য শনিবার কোচ আবু ইউসুফ খেলোয়াড়দের মাঠে দেখার পর তার সহকারী টিটুর ধারনাকে “ অনভিজ্ঞতার ফল” হিসেবে মূল্যায়ন করেছেন। খেলোয়াড়দের ফিটনেসের বাজে অবস্থার জন্য তাদের দায়ী করছেন না, দায়ী করছেন দেশের ফুটবল প্রক্রিয়ার ত্র“টিকেই, “ আমাদের তো এমন কোনো প্রক্রিয়া নেই যে খেলোয়াড়দের রেডিমেড অর্থাৎ একেবারে তৈরি অবস্থায় পেয়ে যাবো। সারা বছর খেলার মধ্যে থাকলে তাদের ফিটনেস অনেক ভালো অবস্থায় থাকত। তখন বল- প্র্যাকটিস করিয়েই দলের স্ট্র্যাটেজি ঠিক করা যেতো।”

আন্তর্জাতিক কোনো প্রতিযোগীতার আগে যে রকম প্রস্তুতি দরকার তা হচ্ছে না বলে আগামী ৭ ও ১৪ ফেব্র“য়ারি হংকংয়ের বিপক্ষে প্রি --- অলিম্পিক বাছাইপর্বে এ দলকে নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না আবু ইউসুফ। হংকংয়ের বিপক্ষের ম্যাচের আগে বাফুফে অবশ্য একটি প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করেছে কোরিয়ার উলসান হুন্দাই ক্লাবের সঙ্গে। উলসান হুন্দাই ফেব্র“য়ারিতেই ঢাকা আসবে।