বৃষ্টির জন্য খেলা বন্ধ, দক্ষিন আফ্রিকা ১১১/২
ব্যাটের কানা ছুঁয়ে বল স্টাম্পে বাতাস লাগিয়ে চলে গেল সীমানার বাইরে। চার! জহীর খানের প্রথম বলে গ্রায়েম স্মিথকে এভাবে চার রান আদায় করতে দেখে মনে হয়েছিল দক্ষিন আফ্রিকার ভাগ্য বুঝি সুপ্রসন্ন। তারপর স্মিথ আর পোলক বেশ কয়েকবারই কুম্বলের বল খেলতে গিয়ে মনে করিয়েছেন সে কথা। কিন্তু ২১১ রানের জয়ের লক্ষ্যকে ১০০ রানের দূরত্বে নিয়ে আাসা প্রোটিয়াদের যখন বৃষ্টি থামাল, মনে হচিছল ভাগ্যদেবী বুঝি পক্ষ বদল করেছেন। খেলা বন্ধ হওয়ার মুহুর্তে অধিনায়ক স্মিথ অপরাজিত ছিলেন ৪৯ রানে। তার সঙ্গে ২৫ রানে অপরাজিত ছিলেন প্রথম ইনিংসে আট নাম্বারে ব্যাট করা শন পোলক।
তবে খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে পারলেও সম্ভবত একেবারে শেষ করে দিতে পারবে না বৃষ্টি। এখন নিউল্যান্ডসে কোনো বৃষ্টি নেই। মাঠ শুকানোর কাজ চলছে। যখনই সব ঠিকঠাক মনে হবে তখনই দু দলকে মাঠে নামতে বলবেন আম্পায়াররা।
