২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আসছে ‘পেসার হান্ট’

প্রথম আয়োজন সাড়া ফেলেছিল বেশ। সেই তুলনায় সাফল্যের মুখ খুব একটা দেখা যায়নি। গ্রামীণ ফোন পেসার হান্টের প্রথম আয়োজন থেকে যাদেরকে বের করে আনা হয়েছিল, তাদের অনেকেই পরে ঘরোয়া ক্রিকেটে চাকিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছেন। তাছাড়া গতির ঝড় তুলতে পারেন এমন কাউকে তখন আবিষ্কার করা যায়নি। তাই বলে পেসার খুঁজে বের করার এ উদ্যোগ বন্ধ হয়ে যাচ্ছে না। পেসার হান্টের দ্বিতীয় আসর বসছে ফেব্র“য়ারি মাসের প্রথম সপ্তাহেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন তা,“তারিখ এখনো চূড়ান্ত নয়। তবে ফেব্র“য়ারির প্রথম সপ্তাহেই পেসার হান্ট কার্যক্রম শুরু হচ্ছে।” এর পাশাপাশি অন্য কিছু প্রস্তাবনাও আলোর মুখ দেখতে পারে বলে জানিয়েছেন তিনি,“এবার শুধু পেসার হান্টই নয়, স্পিনার ও উইকেটকিপার হান্ট করার ব্যাপারটাও আলোচনায় আছে।”