২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না জাস্টিন হেনিন

শুরুর আগেই কিছুটা আকর্ষণ হারিয়ে ফেলল অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গেলস। বছরের প্রথম এই গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটিতে এবার অংশ নেবেন না জাস্টিন হেনিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

মেয়েদের টেনিসের এক নাম্বার জাস্টিন হেনিন  অস্ট্রেলিয়ান  ওপেনে অংশ নিতে পারছেন না পারিবারিক অসুবিধার কারণে। বৃহস্পতিবার এই কারণ উল্লেখ করেই নিজের অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিবৃতি দিয়েছেন হেনিন। পরে অস্ট্রেলিয়ান ওপেন আয়োজক কমিটির পরিচালক ক্রেইগ ওয়াটসন বেলজিয়ান তারকা অংশ নিচেছন না বলে হতাশা প্রকাশ করেছেন, “ জাস্টিন আমাদের সাবেক চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নাম্বার খেলোয়াড়। ও অংশ নেবে না জেনে অবশ্যই হতাশ আমরা।”

মেলবোর্নে আগামী ১৫ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না এমন খেলোয়াড়ের তালিকা আরো বড় হতে পারে। বৃহস্পতি বার বৃটেনের টিম হেনম্যানও জানিয়েছেন হাঁটুর ইনজুরির জন্য পুরুষদের সিঙ্গেলসে অংশ নিতে পারবেন না।