নিউজিল্যান্ড দলে ফিরছেন ফ্লেমিং
তিন ম্যাচ পর আবার দলে ফিরছেন স্টিফেন ফ্লেমিং। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আর ড্যানিয়েল ভেট্টোরি নন, ফ্লেমিংই থাকছেন নিউজিল্যান্ডের অধিনায়ক।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে খেলোয়াড়দের ঘুরিয়ে -- ফিরিয়ে বিশ্রাম দেওয়া এবং খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। সে কারণেই ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে বিশ্রামে ছিলেন ফ্লেমিং। আগামী ৬ জানুয়ারি সিরিজের চতুর্থ ওয়ানডে। সেই ম্যাচে ফ্লেমিংয়ের সঙ্গে ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলান আর স্পিনার জীতেন প্যাটেলও ফিরছেন দলে, বাদ পড়ছেন নাথান অ্যাস্টল ও জেমস মার্শাল।
