৬ তারিখ থেকে অলিম্পিক বাছাইয়ের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি
প্রথম দফা প্র্যাকটিসের পর খেলোয়াড় সংখ্যা নেমে এসেছিল ৩৩ থেকে ৩০ জনে। এবার নামিয়ে আনা হবে ২৫ কিংবা ২৬ জনে। অলিম্পিক বাছাইপর্বের জন্য বাংলাদেশ দল গঠনের প্রস্তুতি চলছে। আগামী ৭ ও ১৪ ফেব্র“য়ারি বাছাইপর্বে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব - ২৩ ফুটবল দল।
প্রথমবারের মতো বাংলাদেশ অনুর্ধ্ব --- ২৩ দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়া সাইফুল বারী টিটু জানিয়েছেন, “ইউসুফ ভাইয়ের সঙ্গে কথা বলে আজ --- কালের মধ্যেই ২৬ জনের দল দাঁড় করিয়ে ফেলবো। তাদের নিয়েই ৬ তারিখ থেকে ক্যাম্প শুরু করব। সবাই মোটামুটি ফিট আছে।”
কোচ আবু ইউসুফ ক্লাব ফুটবলে মুক্তিযোদ্ধার দায়িত্বে আছেন বলে তাকে প্রধান কোচের আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া না গেলেও নেপথ্যে থেকে তিনিই বাংলাদেশ দল সাজিয়ে দিচ্ছেন। তার নির্দেশ অনুযায়ীই ক্যাম্প চালাবেন টিটু।
তবে বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবল লিগ বি. লিগের প্রস্তুতি হিসেবে এ মাসের মাঝামাঝি থেকেই ঢাকার ক্লাবগুলোর প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তখন খেলোয়াড়রা কী ক্লাবের ক্যাম্পে থাকবেন, নাকি বাংলাদেশ দলের ক্যাম্পে, তা এখনো ঠিক হয়নি।
