২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নদের প্রথম দিন কাটলো আশা --- নিরাশার দোলাচলে

হোয়াইটওয়াশ হওয়া --- না হওয়াই প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্ন । তাই সিডনি টেস্টের প্রথম দিনটা ইংল্যান্ডেরই বলতে হবে। টসে জিতে ব্যাট করতে নেমে দিনশেষে তারা করেছে ৪ উইকেটে ২৩৪ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

উদ্বোধনী জুটি ৪৩ রান তুলে যে সম্ভাবনার দ্বার খুলেছিল তা প্রায়  রুদ্ধ হতে চলেছিল ৫৮ রানে কুকও স্ট্রাউসকে অনুসরন করে প্যাভিলিয়নের পথ ধরায়। তৃতীয় উইকেট জুটিতে ১০৮ রান তুলে ইংল্যান্ডকে বেশ ভালো অবস্থায় নিয়ে গিয়েছিলেন ইয়ান বেল (৭১) এবং কেভিন পিটারসেন (৪১)। কিন্তু তার পরই মাত্র ৪ বলের ব্যাবধানে তাদের দুজনকে ফিরিয়ে নিজের শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ানদের আনন্দে ভাসান গ্লেন ম্যাকগ্রা (২/৫৭)। কলিংউড (২৫*) আর অধিনায়ক ফ্লিনটফ (৪২*)-- এর ৬৭ রানের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি সে আনন্দ অনেকটাই চুপসে দিয়েছে।