জাস্টিন ল্যাঙ্গারও ওয়ার্ন, ম্যাকগ্রার পথে
এবারের অ্যাশেজ শেষ হতে চলেছে অস্ট্রেলিয়ার আধিপত্য আর ক’জন বিশ্বসেরা ক্রিকেটারের অবসর ঘোষনার সিরিজ হিসেবে।
সিডনিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন-এ কথা আগেই বলে দিয়েছিলেন শেন ওয়ার্ন আর গ্লেন ম্যাকগ্রা। এবার তাদের সঙ্গে যোগ হলো জাস্টিন ল্যাঙ্গারের নাম। অস্ট্রেলিয়ার এই ওপেনারও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন চলতি অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে।
জাস্টিন ল্যাঙ্গার ঘোষনাটি দিয়েছেন সোমবার। টেস্ট এবং ওয়ানডে থেকে বিদায় নিলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্্েরলিয়ার হয়ে এবং ইংলিশ কাউন্টিতে সমারসেটের হয়ে আরো বছর খানেক খেলার ইচ্ছা প্রকাশ করে ল্যাঙ্গার বলেন , “এ সিদ্ধান্ত নেয়াটা ছিল খুব কঠিন ব্যাপার। তবে আমি জানি আমি ঠিক কাজটিই করছি।”১০৪ টেস্টে ২৩ টি সেঞ্চুরিসহ ৪৫.২৬ গড়ে ৭,৬৫০ রান করেছেন ল্যাঙ্গার। এই অ্যাশেজে অবসর ঘোষনা করা চতুর্থ অস্ট্রেলিয়ান তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে অবসর নিয়েছিলেন আরেক ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান। তারপর তালিকায় একে একে যোগ হলো আরো তিনটি নাম-শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং সব শেষে জাস্টিন ল্যাঙ্গার।
