২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড-শ্রীলংকা তৃতীয় ওয়ানডে

সিরিজে এখন ১-১ সমতা। তাই এবার এগিয়ে যাবার পালা। ক্রাইস্টচার্চে আজ কে এগোবে-শ্রীলংকা, নাকি নিউজিল্যান্ড?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

পূর্বানুমানে না গিয়ে ম্যাচ শেষের অপেক্ষায় থাকাই ভালো।

কারণ, এ সিরিজে সমানে সমানে লড়ছে দু’দল। প্রথম ম্যাচের সহজ জয়কে হিসেবে নিলে শ্রীলংকাকে খানিকটা এগিয়ে রাখা যায়। তবে নিউজিল্যান্ড দলের অবমূল্যায়ন হবে তাতে। বিশ্বকাপের কথা মনে রেখে নিউজিল্যান্ড যে খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্রাম এবং সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা কি ভুলে গেলে চলে? সে কারণেই তো প্রথম দু ম্যাচে স্টিফেন ফ্লেমিংও পায়নি খেলেননি। মঙ্গলবার (বাংলাদেশ সময়ে সোমবার ভোর রাতে)-এর ম্যাচে দলে ফিরতে পারেন ফ্লেমিং। তার প্রত্যাবর্তনে নিউজিল্যান্ড যে একটু হলেও উপকৃত হবে তাতে আর সন্দেহ কি!