২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারিং করবেন না হেয়ার

ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন না বিতর্কে জড়িয়ে পড়া ড্যারেল হেয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 09:52 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

আইসিসির এক মুখপাত্র বৃহস্পতিবার জানান, নিরাপত্তার খাতিরে হেয়ারকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে লন্ডনে এক সংবাদ সম্মেলনে হেয়ার বলেন, তিনি এই পেশায় থাকবেন। তিনি বলেন, ‘আমি নিজের ওপর আস্থা রেখে মাঠে নামি। মাঠে আমার কাছে যা ঠিক বলে মনে হয় তাই সিদ্ধান্ত নেই।’

গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে হেয়ার পাকিস্তানি ক্যাপ্টেন ইনজামামুল হকের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। হেয়ার তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনার পর ইনজামাম ম্যাচের চতুর্থ দিনে দল নিয়ে খেলতে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন।