চ্যাম্পিয়নস লীগে দ্রগবার হ্যাট্টিক লেভস্কির বিরুদ্ধে
দিদিয়ের দ্রগবার হ্যাট্টিকের সুবাদে চেলসি চ্যাম্পিয়নস লীগে তাদের দ্বিতীয় ম্যাচে লেভস্কি সোফিয়ার বিরুদ্ধে ৩ -- ১ গোলের এক সস্তিদায়ক জয় তুলে নিয়েছে।
বিরতির মাত্র সাত মিনিট আগে দ্রগবা খুব কাছ থেকে লক্ষ্য খুজে পান এবং চেলসিকে ১-০ গোলের লিড এনে দেন। তবে আরো আগেই চেলসি গোলের দেখা পেয়ে যেত যদি না দ্রগবা এবং মাইকেল বালাকের দু দুটো শট সাইটবারে লেগে ফিরে আসতো।
ওয়েন ব্রিজের কাছ থেকে বলের দখল নিয়ে দ্রগবা দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ৫২ মিনিটে এবং ফ্র্যাংক ল্যাম্পাডের কাছ থেকে পাওয়া বলে দ্রগবা তার হ্যাট্টিক সম্পন্ন করেন।
অবশ্য খেলা শেষ হবার মাত্র এক মিনিট আগে মারিয়ান লেভস্কির পক্ষে একটি গোল শোধ করেন।
পিঠের ইনজুরির কারণে চেলসির আধিনায়ক জন টেরি ফুলহামের বিরুদ্ধে লীগের প্রথম ম্যাচ খেলতে না পারলেও লেভস্কির বিরুদ্ধে মাঠে নামেন তিনি। এবং আশ্চর্যজনকভাবে চেলসির কোচ মরিনহো ব্রিজকে মাঠে নামান এসলে কোলের লেফ্ট ব্যাক পজিশনে।
দুর্দান্ত শুরু করলেও লেভিস্কি খেলায় থাকতে পারেনি চেলসির এক্সট্রা কোয়ালিটির কছে। দ্রগবা ১৮ মিনিটের মাথায় চেলসিকে এগিয়ে দিতে পারতেন। কিন্তু তার শটটি সাইটবারে চুমু খেয়ে ফেরত আসে।
জার্মান মিডফিল্ডার বালাক ছিলেন চেলসির মধ্যমাঠের প্রান। ৩০ গজ দূর থেকে বালাকের দুর্দান্ত শট আবারো গোলপোষ্টে লেগে ফেরত আসলে চেলসি দ্বিতীয়বারের জন্য গোল থেকে বঞ্চিত হয়।
বিরতির মাত্র সাত মিনিট আগে চেলসিতে প্রথমবারের মতো খেলতে নামা জন ওবি মিকেলর একটি শটে মাথা লাগিয়ে তা গোলে পরিণত করেন দ্রগবা।
ল্যাম্পাডের একটি শট দ্রগবা তার হিল দিয়ে দিক পরিবর্তন করে হ্যাট্টিক সম্পন্ন করেন। হ্যাট্টিকের পরপরই দ্রগবাকে মাঠ থেকে তুলে রোবেনকে মাঠে নামান কোচ মরিনহো।
