২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের আগে শুরু হচ্ছে না পেশাদার ফুটবল লীগ

কচ্ছপ গতিতে চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার। এ কারণে পেশাদার ফুটবল লীগ আগামী ডিসেম্বরের আগে শুরু হওয়ার কোন সম্ভাবনাই নেই। ফুটবল ভেন্যুটিকে খেলার উপযোগী হতে আরও দুই মাস সময় লাগবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 10:56 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বুধবার ১১ সদস্যের পর্যবেক্ষক দল পরিদর্শন শেষে এ তথ্য দেন।

তবে অ্যাথলেটিক ট্র্যাক হিসেবে ভেন্যুটিকে তৈরি করতে আরও সময় চেয়েছেন পর্যবেক্ষক দল। দলটি আগামী অক্টোবরে আবারও একই ভেন্যু পর্যবেক্ষণে আসবেন। বুধবার ভেনু্যু পরিদর্শন শেষে ১১ সদসস্যের ওই দল এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও পর্যবেক্ষক কমিটির আহবায়ক আনোয়ারুল হক হেলাল জানান, ‘আমরা এ ব্যাপারে সবাই একমত হয়েছি যে বঙ্গবন্ধু স্টেডিয়াম ডিসেম্বর নাগাদ খেলার উপযোগী হবে। তবে কবে নাগাদ অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হবে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।’

ক্লাব কর্মকর্তারা ট্র্যাক পৌঁছানোর ব্যাপারে শিপমেন্ট অ্যাডভাইস দেখতে চাইলেও ঠিকাদাররা বলছেন এটি এখনো তাদের হাতে এসে পৌঁছেনি। তবে আগামী তিন--চার দিনের মধ্যে এটি হাতে এসে পৌঁছলে তারা দেখাতে পারবেন বলে হেলাল জানান।

হেলাল আরও বলেন, ‘যত শিগগির সম্ভব মাঠের সংস্কার সম্পন্ন হওয়ার পর এটি খেলার উপযোগী হলেই আমরা লীগ শুরু করবো।’

১১ সদস্যের ওই কমিটিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলো থেকে চারজন করে সদস্য নেওয়া হয়েছে। বাকিরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, রেফারি অ্যাসোসিয়েশন ও ফুটবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত হয়েছেন।