ইনজামাম এর বিরুদ্ধে শুনানী শুরু
বল টেম্পারিং ও অসম্মানজনক মন্তব্য করার কারণে বুধবার সন্ধ্যায় লন্ডনে পাকিস্তানি ক্যাপ্টেন ইনজামামুল হক এর বিরুদ্ধে শুনানী শুরু হয়েছে। আইসিসির প্রধান রেফারি রঞ্জন মধুগালে দুদিনের এই শুনানী পরিচালনা করছেন।
আগামী শুক্রবার ইনজামামের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।
গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে ইনজামাম আম্পায়ার ড্যারেল হেয়ারের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। হেয়ার তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনার পর ইনজামাম ম্যাচের চতুর্থ দিনে দল নিয়ে খেলতে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
