২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বর্ণবাদবিরোধী আইন গ্রহণে সম্মত আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সংশোধিত বর্ণবাদবিরোধী আইন গ্রহণ ও প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 01:40 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দু’দিনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বর্ণবাদবিরোধী আইন সংশোধনের ফলে আইসিসির সদস্য দেশগুলো অভিযুক্ত খেলোয়াড়দের অপরাধের মাত্রার উপর ভিত্তি করে শাস্তি দিতে পারবে। এই আইনে আজীবন বহিষ্কারের কথাও উল্লেখ্য রয়েছে।

স্বাগতিক দেশে বর্ণবৈষম্যমূলক ঘটনা ঘটলে ওই দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে বলে আইনটিতে বলা হয়েছে।