শচীনকে দ্রুত ফিরিয়ে দিতে পারায় ম্যাচ জয়ের সুযোগ সৃষ্টি হয়: লী
ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার ও বিরেন্দ্র সেওয়াগকে অল্প রানের মধ্যে ফিরিয়ে দেয়ার পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া। অসি পেসার ব্রেট লী এ কথা জানান।
শচীন ও সেওয়াগের মত মারকুটে ব্যাটসম্যানকে অল্প রানের মধ্যে আউট করে দলের পরিকল্পনা সার্থক করতে পারায় ব্রেট লী আনন্দিত বলেও জানান।
কিনরারা ওভালে ভারতের বিরুদ্ধে ডিএলএফ ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্র“প পর্বের শেষ ম্যাচে ১৮ রানে জেতার পর লী বলেন, শচীনকে আউট করতে পারা সব সময়ই আনন্দের বিষয়। শচীন ও সেওয়াগকে আউট করাই ছিল আমাদের প্রথম লক্ষ্য ।
অস্ট্রেলিয়ার ২১৪ রান তাড়া করতে গিয়ে ৪৩ দশমিক ১ ওভারে ১৯৫ রান তুলেই ভারতীয় ইনিংস শেষ হয়ে যায়। ব্রেট লী ৩৮ রানে পাঁচ উইকেট তুলে নেন।
এই জয়ের ফলে অস্ট্রেলিয়া ডিএলএফ ত্রিদেশীয় টুর্নামেন্টর ফাইনালে উঠতে সমর্থ হল। রোববার ফাইনালে অসিরা ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।
লী বলেন, “দিনের আবহাওয়া বেশ গরম ছিল। তাই পরে বল করাটা বেশ কাজে দিয়েছে। এই গরমে বোলিং করা কষ্টসাধ্য। তবে বল বেশ সুইং করছিল।”
