২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ ক্লাব কাপ হকি শুরু হচ্ছে শুক্রবার

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার শাহ স্পোর্টস ষষ্ঠ ক্লাব কাপ হকি প্রতিযোগিতা শুরু হচ্ছে। শাহ স্পোর্টসের চেয়ারম্যান সৈয়দ গজনফর আলী প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হবে। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের এবং উষা ক্রীড়া চক্র  সোনালী ব্যাংকের বিরুদ্ধে মাঠে নামবে।

লীগ শুরুর আগে প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টে সাধারণত দশটি দল অংশ নিয়ে থাকে। তবে এবার বাংলাদেশ রেলওয়ে এবং আজাদ স্পোর্টিং ক্লাব ব্যতিত আটটি দল অংশ নিচ্ছে। দুই গ্র“পে বিভক্ত এই আটটি দল লীগ পর্যায়ের খেলা শেষে সেরা চারের সেমিফাইনালে অংশ নেবে।

পুরস্কার হিসেবে এবারের চ্যাম্পিয়ন  দলের জন্য থাকছে কুড়ি হাজার টাকা এবং রানার্স আপ দলের জন্য পনের হাজার টাকা।

এবারের অংশ নেয়া আটটি দল হলো: আবাহনী লিমিটেড, উষা ক্রীড়া চক্র, সোনালী ব্যাংক, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব (গ্র“প ‘এ’), ঢাকা ইয়ং মেরিনার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব, এ্যাজাক্স স্পোর্টিং ক্লাব এবং সাধারণ বীমা ক্রীড়া চক্র (গ্র“প ‘বি’)।