২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়াড ফুটবল ও হকিতে অংশ নিচ্ছেনা বাংলাদেশ

দেশে পেশাদার ফুটবল লীগ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যর্থতা, সেই সাথে এসএ গেমস, এশিয়ান কনফেডারেশন কাপসহ বিভিন্ন বয়সভিত্তিক ফুটবলে বারবার লজ্জাজনক পরাজয়- সব মিলে বাংলাদেশের ফুটবলের অবস্থা খুবই শোচনীয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আর হকি তো আরো আগে থেকে অবর্ননীয় অবস্থায় আছে। এই হতাশা আরো একটু বাড়িয়ে দিলেন বাংলাদেশের অলিম্পিক এ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এবারের এশিয়াডের কাতার আসরে জরিমানার কোনো ভয় না করেই ফুটবল এবং হকি দল না পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন(বিওএ)। এশিয়াডে বাংলাদেশ দল দুটি না পাঠানোর ব্যাপারে এতটাই বদ্ধপরিকর যে, এশিয়াড কমিটি বাংলাদেশকে জরিমানা করলে তাও প্রদান করতে রাজী আছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। 

তবে ফুটবল ও হকির বদলে প্রথমবারের মতো এশিয়াডে যুক্ত হওয়া তায়কোয়ান্দো, দাবা আর গলফের মতো খেলায় দল পাঠাচ্ছে বাংলাদেশ। এবারের কাতার এশিয়াডে বাংলাদেশ এ্যাথলেটিকস, সাঁতার,শ্যুটিং, তায়কোয়ান্দো, কাবাডি, দাবা এবং গলফ-এই সাতটি ইভেন্টে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে। আর এর জন্য ৩৩ সদস্যবিশিষ্ট দলের নামও ঘোষণা করেছে বিওএ ।    

এবারের নির্বাচক কমিটির যুগ্ম মহাসচিব এবং সদস্য-সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন দল গঠন সম্পর্কে বলেন, দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগিদের ২০০২ সালের জাপান এশিয়ান গেমস এবং ২০০৬ সালের কলম্বোর এসএ গেমসের পারফরমেন্স বিচার করা হয়েছে। মূলত এবারের এসএ গেমসে সাঁতার, তায়কোয়ান্দো, এ্যাথলেটিকস এবং কাবাডি দলের সদস্যরা সাফল্য পাওয়ায় তাদেরকেই দলে ঠাঁই দেয়া হয়েছে বলে কারেন জানান।

তিনি জানান, গতবারের এশিয়াড এবং এবারের এসএ গেমসে ফুটবল এবং হকির পারফরমেন্স অত্যন্ত খারাপ হওয়ায় এবারের এশিয়াডে ফুটবল এবং হকি দল না পাঠানোর এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রসঙ্গত, এবারের এসএ গেমসে বাংলাদেশ ফুটবল দল সেমিফাইনালে উঠেতে ব্যর্থ হওয়ার পাশাপাশি হকিতে চতুর্থস্থান দখল করে।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের নির্দেশেই ফুটবল ও হকি দলকে বাদ দেয়া হয়েছে। এশিয়াডে ছোট একটি দল পাঠানোর বিষয়ে মন্ত্রনালয়ের নির্দেশনা থাকায় ফুটবল এবং হকিকে বাদ দিয়েই দল গঠিত হয়েছে। তা না হলে এবারে সদস্য সংখ্যা ৭০ ছাড়িয়ে যেত বলে কারেন জানান।

তবে বিওএর এই হঠকারী  সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি অনেকেই। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক খাজা রহমতুল্লাহ এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে বলেন, শুধুূমাত্র এবারে এসএ গেমসের পারফরমেন্স বিচার করে হকিকে বাদ দেয়ার কোনো মােেনই হয় না। এর আগে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবেই এশিয়ান কাপে কোয়ালিফাই করে  বাংলাদেশ হকিতে তারে যোগ্যতা প্রমান করেছে। এই সিদ্ধান্তের ফলে এশিয়ান হকি ফেডারেশন বাংলাদেশের জন্য তাদের উন্নয়ন তহবিল বন্ধ করে দিতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এই সিদ্ধান্তে অখুশী । দেশে পেশাদার লীগ নিয়ে যারা একটার পর একটা হাস্যকর নাটক করে যাচ্ছেন সেই বাফুফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল তার অসন্তুষ্টির কথা জানিয়ে বলেন, এশিয়াডে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল দল না পাঠানোর এই সিদ্ধান্ত— খুবই হতাশাজনক। সব খেলাতেই স্বর্ণপদক জেতাটাই মূখ্য বিষয় কিনা সে প্রশ্ন রেখে হেলাল বলেন, ভবিষ্যতের কথা ভেবেই দেশের বাইরে ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবার প্রয়োজনীতা রয়েছে।

রহমতুল্লাহ এবং হেলাল দুজনই এই সিদ্ধান্তকে পুর্নবিবেচনা করার আহবান জানান।

এবারের দলে মোট সদস্যসংখ্যা ৩৩ হলেও মূল প্রতিযোগী থাকছেন ২৬ জন। কাবাডিতে ১২ জন, শ্যুটিং ও সাঁতারে ৪ জন করে মোট আটজন, দাবায় তিনজন এবং তায়কোয়ান্দো, গলফ ও এ্যাথেলটিকসয়ে ১ জন করে প্রতিযোগী নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৫ জন কোচসহ দলের প্রধান এবং একজন চিকিৎসক থাকছেন।