২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক কোয়ালিফাইং ফুটবলে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

বেইজিং অলিম্পিকের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রি-কোয়ালিফাইং ম্যাচে বাংলাদেশকে প্রথমে হংকংয়ের মুখোমুখি হতে হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সিঙ্গাপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের ড্র অনুযায়ী, দেশ দুটির মধ্যে ম্যাচ হবে দুটি। প্রথমটি আগামী ৭ ফ্রেব্র“য়ারী। দ্বিতীয়টি ছয় দিন পর অর্থাৎ ১৪ তারিখে। ম্যাচ দুটিতে জিততে পারলে বাংলাদেশ গ্র“প ‘বি’-তে ঠাঁই করে নিতে পারবে। তখন বাংলাদেশের প্রতিপক্ষ হবে জাপান, মালয়েশিয়া এবং সিরিয়া।

বাংলাদেশ ২০০৩ সালের এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ২--২ গোলে ড্র করতে সক্ষম হয়। তবে এ বছরের মার্চে এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচে  ০--১ গোলে হেরে যায় বাংলাদেশ।

এবারের অলিম্পিক ফুটবল বাছাইয়ের প্রি - কোয়ালিফাইং খেলায় ২০টি দেশ অংশ নেবে এবং এর মধ্যে বিজয়ী ১০টি দেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে। এই রাউন্ডে অপেক্ষায় থাকা ১৪ টি দেশের সাথে এই ১০টি দেশ মিলে ছয়টি গ্র“পে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। 

এই ছয়টি গ্র“পের চ্যাম্পিয়ন এবং রানার্স - আপ দলগুলোকে আবারো চারটি গ্র“পে ভাগ করে তৃতীয় পর্যায়ের কোয়ালিফাইং খেলা শুরু হবে। পরিশেষে চারটি গ্র“প চ্যাম্পিয়ন দেশই বেইজিং অলিম্পিকের মূল আসরে অংশ নেবার যোগ্যতা অর্জন করবে।

কোয়ালিফাইং রাউন্ডের দ্বিতীয় পর্যায়ের খেলা ২০০৭ সালের ২৮ ফেব্র“য়ারী থেকে ৬ জুন পর্যন্ত এবং তৃতীয় রাউন্ডের খেলা ২২ আগস্ট থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রি-কোয়ালিফাইং যে দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলো হলো: বাংলাদেশ বনাম হংকং, সিঙ্গাপুর বনাম পাকিস্তান, ভিয়েতনাম বনাম আফগানিস্তান, ইন্দোনেশিয়া বনাম মালদ্বীপ, অস্ট্রেলিয়া বনাম তাইওয়ান, জর্ডান বনাম কিরগিজস্তান, তুর্কমেনিস্তান বনাম থাইল্যান্ড, মিয়ানমার বনাম ভারত, উজবেকিস্তান বনাম তাজিকিস্তান এবং ইয়েমেন বনাম প্যালেস্টাইন।

দ্বিতীয় রাউন্ডের অপরাপর দেশগুলো হলো:

গ্র“প ‘এ’: বাহরাইন, কুয়েত, কাতার, সিঙ্গাপুর অথবা পাকিস্তান।

গ্র“প ‘বি’: জাপান,মালয়েশিয়া, সিরিয়া, হংকং অথবা বাংলাদেশ।

গ্র“প ‘সি’: ওমান, লেবানন, ভিয়েতনাম অথবা আফগানিস্তান, ইন্দোনেশিয়া অথবা মালদ্বীপ।

গ্র“প ‘ডি’: ইরান, সৌদি আরব, জর্ডান অথবা কিরগিজস্তান, অস্ট্রেলিয়া অথবা চায়নিজ তাইপে।

গ্র“প ‘ই’: ইরাক, উত্তর কোরিয়া, তুর্কেমেনিস্তান অথবা াইল্যান্ড, মিয়ানমার অথবা ভারত।

গ্র“প ‘এফ’ কোরিয়া রিপাবলিক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান অথবা তাজিকিস্তান, ইয়েমেন অথবা প্যালেস্টাইন।