২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনি হ্যান্ডবল টুর্নামেন্টে সানি ডেইল স্কুল চ্যাম্পিয়ন

ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে সানি ডেইল-বেক্সি ফেব্রিক্স ৪র্থ মিনি হ্যান্ডবল টুর্নামেন্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে সানি ডেইল স্কুল বিএএফ শাহীন স্কুলকে ১৪--১২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 10:26 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বিজয়ী দলের পক্ষে সাকিব ৫টি এবং শরীফ ৪টি গোল করেন। শাহীন স্কুলের মহিউদ্দিন ৬ টি গোল করেন।

তৃতীয়স্থান নির্ধারিনী খেলায় ধানমন্ডি টিউটোরিয়াল আনসার ভিডিপি স্কুলকে ৬--৩ গোলে পরাজিত করেছে।