২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির আজীবন সম্মাননা পুরস্কার পেলেন দৌলতউজ্জামান

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মরহুম দৌলতউজ্জামানকে রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

দৌলতউজ্জামান সত্তরের দশকে জাতীয় দলের একজন পেস বোলার হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ভিক্টোরিয়া ক্লাবের প্রিমিয়ার লীগের একটি খেলা চলার সময়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

এ ছাড়া বিসিবি ২০০৫--০৬ সালের ক্রিকেটের বিভিন্ন শাখায় অবদানের জন্য  আরো দশটি বিভাগে কয়েকজন ক্রিকেটার, আম্পায়ার ও ক্রীড়া সাংবাদিকদের মনোনীত করেছে। ২০ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

মনোনীত সেরা ব্যাটসম্যান হলেন: মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, শাহরিয়ার নাফিস।

সেরা বোলার: মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক।

সেরা অল-রাউন্ডার: আফতাব আহমেদ, মাশরাফি বিন মুর্তজা।

উদীয়মান সেরা ক্রিকেটার: সাকিব আল হাসান, ফরহাদ রেজা, মুশফিকুর রহিম।

সেরা তরুণ ক্রিকেটার: মেহরাব হোসেন জুনিয়র, নাজমুস সাদাত, নাদিফ চৌধুরী।

বর্ষসেরা ক্রিকেটার: শাহরিয়ার নাফিস, হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাক।

সেরা আম্পায়ার: আখতারুদ্দিন শাহীন, নাদির শাহ, জিয়াউল ইসলাম মাসুদ।

এছাড়া প্রিন্ট মিডিয়ার একজন এবং ইলেকট্রনিক মিডিয়ার একজন ক্রীড়া সাংবাদিকসহ একজন ফটো সাংবাদিককেও পুরস্কৃত করবে বিসিবি।