২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপ হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার

প্রিমিয়ার ডিভিশনের আটটি হকি ক্লাবের অংশগ্রহণে বুধবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত মৌসুমের প্রথম এই হকি প্রতিযোগিতার স্পন্সর করছে শাহ স্পোর্টস ।

আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, উষা ক্রীড়া চক্র, মেরিনার্স ইয়ং ক্লাব, সোনালী ব্যাংক, এজাক্স স্পোর্টিং ক্লাব, সাধারণ বীমা এবং বাংলাদেশ স্পোর্টিং ক্লাব-  এই আটটি দল দুই গ্র“পে বিভক্ত হয়ে লীগ পর্যায়ে খেলবে। লীগ শেষে প্রত্যেক গ্র“পের সেরা দুটি দল সেমিফাইনালে অংশ নেবে।

সিনিয়র ডিভিশন হকি লীগ কমিটির সম্পাদক কাজী মাইনুজ্জামান পিল্লা জানান, এবারের টুর্নামেন্টে প্রিমিয়ার ডিভিশন লীগের ১০টি ক্লাবকে আমন্ত্রণ জানানো হয়। তবে বাংলাদেশ রেলওয়ে এবং আজাদ স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টে অংশ নিতে অনীহা প্রকাশ করেছে।