২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার লীগের দলবদল স্থগিত, সম্মিলিত পর্যবেক্ষণ কমিটি গঠনের সিদ্ধান্ত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটি চতুর্থবারের মতো থেলোয়ারদের দলবদল স্থগিত করায় পেশাদার ফুটবল লীগ নিয়ে অনিশ্চয়তার ঘূর্ণি আবারো নতুন মোড় নিল। তবে সম্মিলিত একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের সিদ্ধান্তে লীগ নিয়ে কিছুটা আশার আলোও ফুঠে উঠেছে। কা¬বগুলোর তোপের মুখে শেষপর্যন্ত দলবদল স্থগিত করে নতুন একটি সম্মিলিত পর্যবেক্ষক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2006, 10:33 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বাফুফের কার্যনির্বাহী কমিটির এক সভায় শনিবার এই সিদ্ধান্ত নেওয়ার পর বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, সভায় এবারের পেশাদার লীগের দলবদল স্থগিত করার পাশাপাশি সম্মিলিতভাবে একটি পর্যবেক্ষক কমিটি ঘটনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেশাদার লীগ নিশ্চিতকরণে বাফুফে শিগগিরই ক্লাবগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ক্লাব প্রতিনিধি, জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিনিধি, ফুটবলার এবং ক্রীড়া সাংবাদিকদের সমন্বয়ে একটি সম্মিলিত পর্যবেক্ষক দল গঠন করবে বলে তিনি জানান।

সাধারণ সম্পাদক আরো জানান, এই পর্যবেক্ষক কমিটি গঠিত হওয়ার সাত দিনের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ প্রস্তুতির ওপর তাদের সুপারিশ পেশ করবে এবং এই সুপারিশের ভিত্তিতেই বাফুফে পেশাদার লীগ অনুষ্ঠানের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, বাফুফে গত ১০ সেপ্টেম্বর ক্লাবগুলোর সাথে কোনো সমঝোতায় না এসেই একক সিদ্ধান্তের ভিত্তিতে পহেলা অক্টোবর পেশাদার লীগের দলবদলের নতুন তারিখ ঘোষণা করে। এরপর ১২ সেপ্টেম্বর ক্লাবগুলো এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলবদলের নতুন সময়সীমা প্রত্যাখ্যান করে এবং বাফুফেকে এই দলবদলের তারিখ প্রত্যাহারের জন্য ১৫  সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। এই সিদ্ধান্ত মেনে না নিলে ক্লাবগুলো বাফুফের বর্তমান কমিটির অধীনে কোন লীগে অংশ নেবে না বলেও জানিয়ে দেয়।

হেলাল জানান, বাফুফের এই কার্যনির্বাহী কমিটির বৈঠকের আগে তিনি বাংলাদেশ ফুটবলার ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের (বিএফডব্লিউএ) কর্মকর্তাদের সাথে বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে বাফুফে এবং ক্লাবগুলোর এই অচলাবস্থা নিরসনে আলোচনা করেন। বিএফডব্লিউএ-এর কর্মকর্তারা তাকে দলবদল স্থগিত করে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সার্বিক অবন্থা পর্যবেক্ষণের জন্য একটি সম্মিলিত পর্যবেক্ষক কমিটি গঠনের পরামর্শ দেন বলে তিনি জানান।

এই বিষয়ে শনিবার বিএফডব্লিউএ কর্মকর্তারা আরামবাগ ক্রীড়া সংঘের অফিসে সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতিনিধিদের সাথেও আলোচনা করেছেন। প্রতিনিধিরা এ ধরনের একটি কমিটি গঠনের প্রস্তাব মেনে নিয়েছেন।

এ বিষয়ে জাতীয় দলের অধিনায়ক আরিফ খান জয় বলেন, ‘আমরা এই দলবদল নিয়ে গত কুড়ি মাস অপেক্ষা করছি। এর সুষ্ঠু সমাধানের জন্য আমরা আরো দুই সপ্তাহ অপেক্ষা করতে রাজী আছি।’

জাতীয় দলের সাবেক ফুটবলার সাব্বির ক্লাবগুলোর সাথে তাদের কর্তা ব্যক্তিদের ব্যক্তিত্বের দ্বন্দ্ব ভুলে ক্লাবগুলোর দাবী মেনে নেওয়ার জন্য বাফুফের সাধারণ সম্পাদকের প্রতি আহবান জানান।