২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনি হ্যান্ডবল টুর্নামেন্টের সেমিতে সানিডেইল, শাহীন স্কুল, ধানমন্ডি টিউটোরিয়াল, আনসার ভিডিপি স্কুল

ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত সানিডেইল-বেক্সি ফেব্রিক্স ৪র্থ মিনি হ্যান্ডবল টুর্নামেন্টে সানিডেইল স্কুল তাদের জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বালক বিভাগে সানিডেইল গ্র“প পর্যায়ের শেষ খেলায় আগা খান স্কুলকে ১১--১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠে।

এছাড়া বি এ এফ শাহীন স্কুল, ধানমন্ডি টিউটোরিয়াল এবং আনসার ভিডিপি স্কুলও সেমিফাইনালে উঠেছে।

বি এ এফ শাহীন স্কুল সকালের খেলায় প্রতিদ্বন্দ্বী বিআইএস’কে ১৫--৭ গোলে এবং পরবর্তী খেলায়  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কুলকে ১১--১ গোলে পরাজিত করে সেমিফাইনালে পৌছে যায়। ধানমন্ডি টিউটোরিয়াল স্কলাসটিকা স্কুলকে ১২--১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে সেমিতে উঠেছে। অপর সেমিফাইনালিস্ট দল আনসার ভিডিপি স্কুল  সকালের খেলায় সাউথ ব্রিজ স্কুলকে ১৩--৫ গোলে এবং অপর খেলায় সাউথ পয়েন্ট স্কুলকে ১৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে। 

শুক্রবার দুপুর ১২ টায় বি এ এফ শাহীন স্কুল এবং ধানমন্ডি টিউটোরিয়ালের মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বেলা  সাড়ে তিনটায় অপর সেমিফাইনালে ভিডিপি আনসার স্কুলের মুখোমুখি হবে সানিডেইল স্কুল।